Ramakrishna Math, Baghbazar

Mayer Bari | Udbodhan

Mayer Bari

Udbodhan Patrika

Udbodhan Books

Education

Health Care

আমাদের প্রতিষ্ঠানের কথা

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন দু’টি সহযুক্ত আধ্যাত্মিক প্রতিষ্ঠান। সারা পৃথিবীতে বিবিধ জনসেবা ও সমাজসেবা মূলক কাজে প্রতিষ্ঠান দু’টি নিয়োজিত আছে; কোনোরকম রাজনৈতিক বা সাম্প্রদায়িক চরিত্র থেকে রামকৃষ্ণ মঠ ও মিশন সম্পূর্ণ মুক্ত। রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী ও গৃহী মানুষেরা বিশ্বাস করেন – জীবের মধ্যেই শিবের অধিষ্ঠান। এই বিশ্বাসকেই মন্ত্র করে তাঁরা সারা বিশ্ব জুড়ে নানা কাজের মাধ্যমে জাতি-ধর্ম নির্বিশেষে জীবের সেবা করে চলেছেন।

স্বামী বীরেশ্বরানন্দ স্মারক বক্তৃতা

তারিখ : ১১ জুলাই ২০২৬ (শনিবার)

সময় : বিকাল ৪ টা

স্থান : সারদানন্দ সভাগৃহ, উদ্বোধন কার্যালয়

স্মৃতির আলোয়

প্রভু মহারাজ

স্বামী নিখিলেশ্বরানন্দ

অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ রাজকোট

সঙ্গীত : অভিষেক সেনগুপ্ত

শ্রীশ্রীমায়ের বাড়ী থেকে ও অনলাইন মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে

উদ্বোধন-এর ভাবস্রোতের আনন্দ যাপনে পাঠকদের জন্য এই সংখ্যায় থাকছে ভারতের ঐতিহ্য, ধর্মীয় ও সাংস্কৃতিক পরম্পরার এক বিবিধ সংমিশ্রণ। তিনটি ধারাবাহিক প্রবন্ধের পাশাপাশি রয়েছে অযোধ্যার রাজধর্ম নিয়ে স্বামী তত্ত্বসারানন্দের একটি মনোজ্ঞ প্রবন্ধ। প্রীতম বাগচী ও অরুণাভ দত্তের ভাষ্যে উঠে এসেছে মণিপুরীর নৃত্যশৈলীতে চৈতন্যের প্রভাব ও খেতুরির মহোৎসব প্রসঙ্গ। এছাড়াও স্বামী আত্মপ্রকাশানন্দের জীবনস্মৃতি তুলে ধরেছেন স্বামী শাস্ত্রানন্দ। বিভিন্ন তত্ত্ব ও তথ্যের আঙ্গিকে দেবী অন্নপূর্ণা সম্পর্কে আলোচনা করেছেন স্বামী ঊর্জিতানন্দ। একই সঙ্গে শ্রীধর বন্দ্যোপাধ্যায়ের কলমে উঠে এসেছে আয়ুর্বেদ সম্পর্কে আলোচনা। এছাড়াও রয়েছে চিরায়ত, কবিতা, প্রাসঙ্গিকী, গ্রন্থ-পরিচয়ের মতন নিয়মিত বিভাগগুলি। আশা করি বৈচিত্র্যের এই সমন্বয় পাঠকদের আনন্দ দেবে।

রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবান্দোলনের অন্যতম উদ্দেশ্য সাম্য ও একত্বের বাণী প্রচার। শ্রীরামকৃষ্ণ তাঁর কাণ্ডারি। তাই উদ্বোধন-এর এবারের সারস্বত সাধনার বিষয় স্বয়ং শ্রীরামকৃষ্ণ। এই সংখ্যার সূচনাতেই আছে, শ্রীরামকৃষ্ণকে নিয়ে স্বামী অব্জজানন্দজীর একটি মনোজ্ঞ প্রবন্ধ। এছাড়াও রয়েছে ঠাকুরের শ্রীকণ্ঠে গাওয়া একটি বিশেষ গানের লেখক-উৎস খুঁজে দেখার প্রয়াস। কখনো প্রচেষ্টা হয়েছে বাংলা পঞ্জিকার ছাপাইচিত্রে শ্রীরামকৃষ্ণ-প্রসঙ্গ আলোচনার। আবার একাধিক প্রবন্ধে বর্ণিত হয়েছে কথামৃতের প্রকৃতি-চেতনা বা শৈলীগত দিকগুলি। রয়েছে ঠাকুর ও স্বামীজীকে নিয়ে দুটি ধারাবাহিক প্রবন্ধ। স্বামী দুর্গানাথানন্দজীর কলমে উঠে এসেছে রামকৃষ্ণ-সংঘের সাধনার অঙ্গ হিসেবে শিবনাম-সংকীর্তন প্রসঙ্গটি। প্রতিবারের মতই পাঠকদের উদ্দেশ্যে রয়েছে কবিতা, প্রাসঙ্গিকী, গ্রন্থ-পরিচয় ও পত্রিকা প্রসঙ্গের মতন নিয়মিত বিভাগগুলি। আশা করি শ্রীরামকৃষ্ণ-ভাবগঙ্গায় পাঠকদের এই অবগাহন হৃদয়-তন্ত্রীতে প্রাণের স্পন্দন জাগরিত করবে।

শ্রীরামকৃষ্ণ যাঁকে বলেছিলেন শ্রীরামচন্দ্রের অংশে জন্ম, শ্রীরামকৃষ্ণের সেই অন্যতম ঈশ্বরকোটি পার্ষদ স্বামী নিরঞ্জনানন্দের তেজস্বী, নির্ভীক ও চিরবৈরাগী জীবনের এক অনুপম আলেখ্য এই গ্রন্থ। স্বল্পায়ু ও প্রচারবিমুখ এই মহান সন্ন্যাসীর আধ্যাত্মিক সাধনা ও সেবাদর্শের পাশাপাশি তাঁর লিখিত অমূল্য পত্রাবলিও এতে সংযোজিত হয়েছে।

মুদ্রিত মূল্যঃ ২২৫/-

ইংরেজ কথাসাহিত্যিক ক্রিস্টোফার ইশারউড রচিত ‘Ramakrishna and His Disciples’ গ্রন্থের অনুবাদ। আধ্যাত্মিক জগতের এক মহাবিস্ময় শ্রীরামকৃষ্ণদেবকে বিশ্বমানসের কাছে পরিচয় করিয়ে দিতে গিয়ে গ্রন্থকার ‘ফেনোমেনন’ (Phenomenon) শব্দটির অবতারণা করেছেন। এই গ্রন্থ কেবল শ্রীরামকৃষ্ণের পূর্ণাঙ্গ জীবনীই নয়, একই সঙ্গে স্বামী বিবেকানন্দসহ তাঁর ষোলো জন পার্ষদের সংক্ষিপ্ত জীবনকথাও। তত্ত্ব, ইতিহাস ও অনুরাগের এক অপূর্ব মেলবন্ধন এই গ্রন্থ।

মুদ্রিত মূল্যঃ ৩৫০/-

স্বামী তেজসানন্দ বিরচিত এই নাতিবৃহৎ গ্রন্থে স্বামী বিবেকানন্দের গৌরবময় জীবনকাহিনি বিবৃত করার পাশাপাশি ভারতের ধর্ম, সমাজ, রাজনীতি এবং মানবজাতির ভবিষ্যৎ নিয়ে স্বামীজীর কালজয়ী চিন্তা, আদর্শ ও নির্দেশসমূহ সুচারুরূপে সন্নিবেশিত হয়েছে। তরুণ প্রজন্মের চরিত্র গঠন ও আদর্শ জীবন গড়তে এই তথ্যসমৃদ্ধ ও জ্ঞানগর্ভ গ্রন্থটি একটি অনন্য আলোকবর্তিকা।

মুদ্রিত মূল্য : ১২০/-

Start your subscription

Join the Ramakrishna-Vivekananda ideology by subscribing to ‘Udbhodhan’, the only Bengali mouthpiece of Ramakrishna Math and Mission, which has been continuously published for 125 years.

Discover more

Handicrafts products

Notice

বিজ্ঞপ্তি

উদ্বোধন পত্রিকার গত অগ্রহায়ণ ১৪৩০ সংখ্যায় উল্লেখ করা হয়েছিল, আগামী ২৫ নভেম্বর থেকে সারদানন্দ হল-এ ‘বাংলার ব্রত ও আলপনা’ বিষয়ে একটি প্রদর্শনী ও কর্মশালা আয়োজিত হবে। অনিবার্য কারণবশত অনুষ্ঠানটি আপাতত স্থগিত থাকছে। এই প্রদর্শনী ও কর্মশালাটি আগামী ফেব্রুয়ারি ২০২৪-এ অনুষ্ঠিত হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে পাঠকদের উদ্বোধন-এর ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখতে অনুরোধ করা হচ্ছে।

 

FC DONOR LIST-2025-2026(4th Qtr)

Donations

Your Contribution matters

Ramakrishna Math, Baghbazar organizes various charitable activities throughout the year. Among them are distribution of clothes to the needy people, distribution of winter clothes, distribution of educational materials etc. The devotees are requested to extend their helping hand in all these activities of the monastery through financial donations as much as possible.